সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র রাজশাহী অঞ্চলের ‘১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন- ২০২৫’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলাধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ সাজিদুর রহমান।
২০২৫ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়।