Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

BN DESK
09 April 2026, 01:38 AM পড়তে ১ মিনিট

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ০৮ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল। 

সভায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ- হাবিবুর রহমান, আজিজুর রহমান, এম. কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে), সিজিএমএ; মোস্তফা আহমদ, আয়শা ফারহা চৌধুরী, রুনা ফৌজিয়া হাফিজ, আসিফ এ. চৌধুরী, আহমেদ সালাহ্ সাত্তার, নাদির আহমেদ, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার ও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং ব্যাংকের সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন। এসময় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ্, মহাব্যবস্থাপক মোঃ শাহ্ আলম ও কোম্পানী সচিব গণপতি কুমার বিশ্বাস এফসিএস উপস্থিত ছিলেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার