Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূর্বধলায় ২৩৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

BN DESK
10 October 2025, 10:15 AM পড়তে ১ মিনিট
পূর্বধলায় ২৩৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

নেত্রকোনার পূর্বধলায় ২৩৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ২৩৮ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৭০০ টাকা, পাঁচটি মোবাইলফোন, একটি ছুরি ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ওই তিনজন মাদক কারবারি বলে জানায় সেনাবাহিনী।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাতে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার  শ্যামগঞ্জ গ্রামের মো. ফারুক আহমেদ (৩৫) এবং বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ (১৮) ও মো. রানা খান (৩৩)।

নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী  জানায়, মাদকের গোপন খবরে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ২৩৮ পিস ইয়াবা, নগদ টাকা, ছুরি ও মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়।

পরে তাদের পূর্বধলা থানায় হস্তান্তর করা হয় বলে জানান সেনা কর্মকর্তা মেজর নাজমুজ সাকিব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

পূর্বধলায় ২৩৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

B
BN DESK | 22 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার