Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূর্বশত্রুতার জেরে পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা 

BN DESK
04 September 2026, 02:34 AM পড়তে ১ মিনিট
পূর্বশত্রুতার জেরে পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা 

নিউজ ডেস্ক:   কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর বৈরাগীর চর মন্ডল পাড়া ঘাটে  রাজু (১৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তাকে হত্যা করা হয়।

নিহত রাজু ওই ইউনিয়নের বৈরাগীর চর ভাঙ্গা পাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার গভীর রাতে বৈরাগীর চর মন্ডল পাড়া ঘাটের কাছে পদ্মা নদীর চরে রাজুকে গুলি করে দুর্বৃত্তরা। রাজু গুলিবিদ্ধ অবস্থায় চরে পড়ে আছে, এ খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। সেখানে চাঁদা আদায় করার অভিযোগ আছে রাজুর বিরুদ্ধে। রাতের আঁধারে পদ্মার চর দিয়ে মাদক পাচার-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে রাজুকে গুলি করে হত্যা করা হতে পারে, এমন ধারণা পুলিশের।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানিয়েছেন, পদ্মার চরে রাজু নামের এক যুবককে গুলি করা হয়েছে। মাদক-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজুর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পূর্বশত্রুতার জেরে পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা 

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার