Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূর্ব শত্রুতার জের গভীর রাতে ডেকে যুবককে হত্যা

BN DESK
03 September 2026, 03:56 AM পড়তে ১ মিনিট
পূর্ব শত্রুতার জের গভীর রাতে ডেকে যুবককে হত্যা

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদে পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত আবু তালেব (৩২) বেদে পল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল হোসেন (৩২) একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত ৩টার দিকে আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করেন রুবেল। এসময় আবু তালেব ঘর থেকে বের হলে তার বুকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘‘লোহার রড দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পূর্ব শত্রুতার জের গভীর রাতে ডেকে যুবককে হত্যা

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার