Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পেনশন স্কিমের কিস্তি জমা নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

BN DESK
10 October 2025, 10:01 AM পড়তে ১ মিনিট
পেনশন স্কিমের কিস্তি জমা নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ফি ও মাসিক কিস্তি দেয়া যাবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সকল শাখা এবং উপশাখায়। সোমবার, ১৪ জুলাই ২০২৫, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) এর মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান। এই চুক্তির মাধ্যমে নিবন্ধন, কিস্তি সংগ্রহ, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস সংযুক্তিকরণ প্রক্রিয়া সহজেই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা যাবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

পেনশন স্কিমের কিস্তি জমা নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার