Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রচারণার শেষ দিনে ঢাকার ৮ জায়গায় পথসভা করবেন তারেক রহমান

BN DESK
09 February 2026, 11:52 AM পড়তে ১ মিনিট

নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)। আজ নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের মোট ৮টি পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায় বক্তব্য দেবেন তিনি।এ ছাড়াও ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং সবশেষ ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তারেক রহমানের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

প্রচারণার শেষ দিনে ঢাকার ৮ জায়গায় পথসভা করবেন তারেক রহমান

B
BN DESK | 09 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার