Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রতিবেশীর টেঁটার আঘাতে যুবক নিহত

BN DESK
04 September 2026, 02:54 PM পড়তে ১ মিনিট
প্রতিবেশীর টেঁটার আঘাতে যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে টেঁটার আঘাতে এনামুল হক (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এনামুলের ভাই ফারুক মিয়া। বুধবার বিকেলে নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ভাটিচারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের আবদুল হেকিমের ছেলে।

জানা গেছে, প্রতিবেশী আবুল ইসলামের সঙ্গে এনামুল হকের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরমধ্যে ৮ মাস আগে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় আবুল ইসলামের পরিবার এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ নিয়ে বিরোধ চরমে ছিল। ঘটনার দিন দুই পক্ষের লোকজনের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা দিয়ে এনামুল হককে আঘাত করে। এসময় তার ভাই ফারুক তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে আবুল ইসলামের লোকজন। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় এনামুলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই হাসানুর রহমান বলেন, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের মাঝে কয়েকটি মামলা চলমান আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

প্রতিবেশীর টেঁটার আঘাতে যুবক নিহত

B
BN DESK | 14 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার