Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির পরিবর্তে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি

BN DESK
10 October 2025, 09:32 PM পড়তে ১ মিনিট
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির পরিবর্তে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি

আগামীকাল মঙ্গলবারের ঘোষিত র‌্যালির কর্মসূচি বাতিল করেছে বিএনপি। রাজধানীতে জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর পরিবর্তে বিএনপি ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে। ব্যতিক্রমী কর্মসূচি অনুযায়ী দলটি আগামীকাল পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপি’র উদ্দেশ্য নয়। তাই আমরা র‌্যালি বাতিল করেছি। এর পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

রিজভী বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। এসময় সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির পরিবর্তে খাল-নালা পরিষ্কার করবে বিএনপি

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার