Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রথম দেখায় যা করবেন না

BN DESK
01 September 2026, 11:39 AM পড়তে ১ মিনিট
প্রথম দেখায় যা করবেন না

লাইফস্টাইল ডেস্ক : প্রথম দিনে আনন্দ, রোমাঞ্চ আর উত্তেজনার সঙ্গে যোগ হয় ভয়। ইংরেজিতে একটা কথা আছে, ‘ফার্স্ট ইমপ্রেসন ইজ দ্য লাস্ট ইমপ্রেসন’। অর্থাৎ প্রথম দেখা-ই অনেকটা নির্ভর করবে, আপনার বিষয়ে আপনার পছন্দের মানুষের ধারণা। ফলে প্রথম দেখা খুবই গুরুত্বপূর্ণ।

১. দেরি করে পৌঁছাবেন না
দেখা করার জন্য যে সময়টা নির্ধারণ করেছেন, সেটা মেনে চলার চেষ্টা করুন। প্রয়োজনে পাঁচ মিনিট আগে পৌঁছে অন্যজনের জন্য অপেক্ষা করুন। আগে পৌঁছে নির্ধারিত সময়ের আগেই অন্যজনকে ফোন বা টেক্সট করে বিব্রত করবেন না। এত সতর্কতার পরও যদি দেখেন আপনার সময়মতো পৌঁছানো কঠিন হচ্ছে, তাহলে আগেই সেটা অন্যজনকে আন্তরিকতার সঙ্গে জানিয়ে রাখুন।

২. অস্বস্তিকর পোশাক নয়
প্রথম দেখা করার সময় অবশ্যই আরামদায়ক পোশাক বাছবেন। এমন কিছু পরবেন না, যা আপনি আগে পরেননি। বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাই নিজেকে গোছানো, পরিপাটি রাখাটা জরুরি। গোছানো থাকলে আকর্ষণ ও আগ্রহ দুটোই বাড়বে।

৩. ব্যক্তিগত প্রশ্ন না করা
প্রথম দেখাতে খুব বেশি ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না। প্রথম দিনই আপনাকে তার ব্যক্তিগত সব বিষয়ে জেনে ফেলতে হবে, বিষয়টি এমনটি নয়। পছন্দের সিনেমা কোনটি? অবসর সময়ে কী করতে পছন্দ করেন এ ধরনের প্রশ্ন করতে পারেন। তবে তোমার আগের সম্পর্ক ভাঙার কারণ কী? তুমি এতদিন বিয়ে করনি কেন? এ ধরনের প্রশ্ন করে তাকে বিব্রত করবেন না।

৪. শুধু নিজের কথা না বলা
অনেকেই বেশি কথা বলেন এবং নিজের বিষয়ে বলতে ভালোবাসেন। তারা অন্য কারও কথা শোনেন না। বেশি কথা বললে সামনের মানুষটি আকর্ষণ হারিয়ে ফেলেন। তাই প্রথম দেখাতে শুধু নিজে কথা না বলে, তাকেও বলতে দিন।

৫. উপহারে শো-অফ করবেন না
সামর্থ্য অনুযায়ী কোনো উপহার নিতে পারেন। খুব দামি হতে হবে, এমন নয়। ফুল, চকলেট বা বই দিতে পারেন। এগুলো পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা কম। খেয়াল রাখতে হবে যে, এমন কোনো উপহার না দেন, যা দেখে ওপর ব্যক্তি বিব্রতবোধ করেন।

৬. ঘন ঘন ফোন দেখবেন না
প্রথম দেখায় অনেকেই আবার লজ্জা পান। কী বলবেন বুঝতে পারেন না। তাই অস্বস্তি কাটাতে নিজের ফোন নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। বারবার ফোন চেক করেন। এতে কিন্তু অপর মানুষটি অপমানিত বোধ করতে পারেন। এমনকি ফোনে কল এলেও সেই সময় তা এড়িয়ে যাওয়াই ভালো। অন্যথায় আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হতে পারে।

৭. অপরিচিত খাবার নয়
প্রথমবার দেখা করতে গিয়ে রেস্তোরার মেন্যু দেখে নতুন কিছু অর্ডার করতে যাবেন না। মশলার ঝাঁঝালো গন্ধযুক্ত খাবার খেতে গিয়ে শেষে বিপদে পড়তে পারেন। পরিচিত খাবারই অর্ডার করুন।

তথ্যসূত্র: স্লো ডেটিং

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

প্রথম দেখায় যা করবেন না

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার