Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধান উপদেষ্টার ঘোষণা করা নির্বাচনের সময়কে ‘ইতিবাচক’ বললেন হাস্নাত

BN DESK
10 October 2025, 08:22 AM পড়তে ১ মিনিট
প্রধান উপদেষ্টার ঘোষণা করা নির্বাচনের সময়কে ‘ইতিবাচক’ বললেন হাস্নাত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা নির্বাচনের সময়কে ‘ইতিবাচক’ বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

 

আজ শনিবার (৭ জুন) সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদদের পরিবারের সাথে দেখা করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে।

এর প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, তবে, তার আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, নির্বাচনের আগে লেভেলপ্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

জুলাই শহীদ পরিবারের জন্য তিনটি গরু কোরবানি করেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। পরে বৃষ্টির মধ্যে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে যান তিনি। এ সময় তিনি শহীদ পরিবারের খোঁজ খবর নেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের শহীদরা দেশ গড়ার জন্য জীবন দিয়েছে। তাই দেশ গড়ার দায়িত্ব আমাদের আছে। দেশ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদেরা দেশের স্বার্থে জীবন দিয়েছে, তাই আমাদেরও দল-মতের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

প্রধান উপদেষ্টার ঘোষণা করা নির্বাচনের সময়কে ‘ইতিবাচক’ বললেন হাস্নাত

B
BN DESK | 07 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার