Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়ে জনতার হাতে ধরা আ’লীগ নেতা

BN DESK
03 September 2026, 10:53 PM পড়তে ১ মিনিট
প্রবাসীর স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়ে জনতার হাতে ধরা আ’লীগ নেতা

ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে জনতার হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় ওই পরকীয়া প্রেমিককে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। গতকাল সোমবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজার এলাকায়।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।

জনতার হাতে আটক প্রেমিক মানপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (৪৮)। তিনি কুশঙ্গল  ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের সঙ্গে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর অবৈধ সর্ম্পক চলছিল। সোমবার রাতে মানপাশা বাজারে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম তার একটি ভবনে নিয়ে গিয়ে একান্তে সময় কাটাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ভবনের গেটে তালা মেরে দেয়। পরে নলছিটি থানায় খবর দিলে পুলিশ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, সুযোগ পেলেই ও প্রেমিক যুগল গোপনে মিলিত হতেন। এতদিন বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলেও শহিদুল ইসলামের ক্ষমতার দাপটে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। গত  ৫ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতা শহিদুল অনেকটা আত্মগোপনে চলে যান। কিন্তু গোপনে অবৈধ যৌন সর্ম্পক চালিয়ে যান। সোমবার গভীর রাতে পরকীয়া প্রেমিকাকে নিয়ে গোপনে মিলিত হওয়ার সময় হাতেনাতে আটক হন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়ে জনতার হাতে ধরা আ’লীগ নেতা

B
BN DESK | 03 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার