Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রশাসনের আশ্বাসে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

BN DESK
05 September 2026, 07:14 PM পড়তে ১ মিনিট
প্রশাসনের আশ্বাসে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

নিউজ ডেস্ক: প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিয়েছে। এর প্রেক্ষিতে শ্রমিকরা আপাতত কর্মবিরতি স্থগিত করেছে।’’

তিনি আরো বলেন, ‘‘সকাল ৮টা থেকে খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু ও ১৬ জেলায় সরবরাহ স্বাভাবিক হয়েছে। সকাল ৯ টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক হয়েছে।’’

এর আগে, গত রবিবার থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি শুরু করে ট্যাংকলরি শ্রমিকরা।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

প্রশাসনের আশ্বাসে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

B
BN DESK | 29 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার