Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রেমিকের সঙ্গে ঝগড়া, সীমান্ত চেকপোস্টে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

BN DESK
01 September 2026, 07:49 PM পড়তে ১ মিনিট
প্রেমিকের সঙ্গে ঝগড়া, সীমান্ত চেকপোস্টে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

মফস্বল ডেস্ক : ফেসবুকে ভারতীয় যুবকের সঙ্গে প্রেম হয় বাংলাদেশি মেয়ের। প্রেমের টানে বাংলাদেশে এসে ওই যুবক গত ১০ ফেব্রুয়ারি প্রেমিকাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। কিন্তু সোমবার (১২ ফেব্রুয়ারি) ছেলেটি ভারতে চলে যাওয়ার সময় বাধে বিপত্তি। মেয়েটিও তার সঙ্গে ভারতে যেতে চায়। কিন্তু তার সঙ্গে পাসপোর্ট না থাকায় নিতে চায়নি প্রেমিক যুবক। এতেই অভিমানে বেনাপোল চেকপোস্টের স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালের সোনালী ব্যাংক বুথের গলিতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিকা। পাশে থাকা বিজিবি সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। ওই তরুণী যশোর সদর উপজেলার বাসিন্দা। 

জানা যায়, ভারতীয় পাসপোর্টধারী ওই যুবকের নাম চিনময় অধিকারী (৩৩)। তার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল যশোরের ওই তরুণীর। যুবকটি ভারতে যাওয়ার সময় ওই তরুণীও তার সঙ্গে যাওয়ার জন্য বাসা থেকে চলে আসে। কিন্তু মেয়েটির কোনো পাসপোর্ট না থাকায় তাকে রেখে চলে যাচ্ছিলেন যুবক। সেই কারণে মেয়েটি অভিমানে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

থানার এসআই সুজন বলেন, দু’জনকে থানায় পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে অভিভাবকের সঙ্গে কথা বলে মেয়েটিকে হস্তান্তর করা হয়েছে। ছেলেটি যেহেতু ভারতীয় পাসপোর্টধারী সে কারণে তাকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

প্রেমিকের সঙ্গে ঝগড়া, সীমান্ত চেকপোস্টে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

B
BN DESK | 13 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার