Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফকিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

BN DESK
02 September 2026, 01:56 AM পড়তে ১ মিনিট

বাগেরহাটের ফকিরহাটে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইয়াছিন শেখ (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। 

আজ সোমবার (৬ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ. বারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ইয়াছিন শেখ মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর সংলগ্ন ‘আরা ফিলিং স্টেশনে’ প্রবেশ করছিলেন। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায় এবং নিহতের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, একই দিন বেলা ১১টায় পিলজংগ এলাকায় ক্রেনবাহী গাড়ি উল্টে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া উপজেলার শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় এক অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হন। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ফকিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার