Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু

BN DESK
10 October 2025, 06:44 AM পড়তে ১ মিনিট
ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে মো. মুন্না ফকির (১৯) নামের এক তরুণ গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন।

আজ রবিবার (১১ মে) খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকীর মেগনিশতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না উপজলোর পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিবরের ছেলে। 

পুলিশ জানায়, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্যারেজ মিস্ত্রি মুন্না বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাটে বাজারে আসছিলেন।

আট্টাকীর মেগনিশতলা নামক এলাকায় এসে পৌঁছলে মোটরসাকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পিলারে ধাক্কা লেগে নিচে পড়ে যান তিনি। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু

B
BN DESK | 11 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার