Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরজ গোসলের সময় কুলি না করলে কি আবার গোসল করতে হবে?

BN DESK
04 September 2026, 11:40 AM পড়তে ১ মিনিট

প্রশ্ন: ফরজ গোসলের সময় কুলি না করলে আবার গোসল করতে হবে?

উত্তর: ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ। কুলি না করলে বা নাকে পানি না পৌঁছলে ফরজ গোসল হয় না।

যদি ফরজ গোসলের সময় কুলি করতে বা নাকে পানি দিতে ভুলে যান অথবা শরীরের কোনো অংশ শুকনো থেকে যায়, তাহলে যখনই মনে পড়বে, তখন শুধু নাকে পানি দিলে বা কুলি করলে বা শরীরের শুকনো অংশ ধুয়ে ফেললে গোসল পরিপূর্ণ হয়ে যাবে। আবার গোসল করা আবশ্যক নয়।

গোসল অসম্পূর্ণ অবস্থায় অর্থাৎ নাকে পানি দেওয়া বা কুলি করার আগেই বা শরীরের শুকনো অংশ ধোয়ার আগেই কোনো নামাজ আদায় করে ফেললে গোসল পরিপূর্ণ করার পর আবার নামাজটি আদায় করতে হবে।

সুন্নত অনুযায়ী ফরজ গোসলের নিয়ত, নিয়ম ও দোয়া

  • গোসলের নিয়ত করুন। মনে মনে বলুন, ‘আমি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি’।
  • ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়ুন।
  • দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করুন।
  • শরীরে বা পরিহিত পোশাকে অপবিত্রতা থাকলে তা ধুয়ে ফেলুন।
  • ভালো করে কুলি করে ও নাক পরিষ্কার করে নাকে পানি দিয়ে অজু করুন।
  • অজুর করার পর মাথায় এমনভাবে পানি ঢালুন যেন চুল ও দাড়ির গোড়ায় পানি পৌঁছে যায়।
  • প্রথম ডান কাঁধে পরে বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করুন। তিনবার শরীরের বাহ্যিক সব জায়গায় পানি পৌঁছান।
  • গোসলের শেষে পায়ের আঙুলগুলো খিলাল করে ভালোভাবে পা ধৌত করুন।

যেসব কারণে গোসল ফরজ হয়

১. পুরুষ অথবা নারী ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যে কোনো কারণে উত্তেজনার সঙ্গে বীর্যপাত হলে গোসল ফরজ হয়ে যায়।

২. স্বামী স্ত্রী শারীরিকভাবে মিলিত হলে গোসল ফরজ হয়ে যায়। মিলন প্রাথমিক অবস্থায় থাকলেও বা বির্যপাত না হলেও গোসল ফরজ হয়ে যায়।

৩. নারীদের মাসিক বা হায়েজ শেষ হলে গোসল করা ফরজ।

৪. নারীদের নেফাস বা সন্তান জন্মদান পরবর্তী রক্তপাত বন্ধ হওয়ার পর গোসল করা ফরজ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

ফরজ গোসলের সময় কুলি না করলে কি আবার গোসল করতে হবে?

B
BN DESK | 15 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার