Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী উদযাপন

BN DESK
05 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী উদযাপন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ১৬ জুন ২০২৫, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান এফসিএ। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া’র সভাপতিত্বে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ এতে শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ব্যাংকের সকল অঞ্চল প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করে পারষ্পরিক ঈদ শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী উদযাপন

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার