Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 10:08 AM পড়তে ১ মিনিট
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা ৬ জানুয়ারি ২০২৫, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ ও মোঃ সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহী, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়াল প্লাটফর্মে সভায় যুক্ত ছিলেন। 

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রত্যয়ের আলোকে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের নিকট পৌঁছে দিয়ে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণ আমাদের লক্ষ্য। ব্যাংকের সকল পর্যায়ের জনশক্তির সর্বোচ্চ ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি নতুন আমানত বৃদ্ধি ও খেলাপী বিনিয়োগ আদায় জোরদারসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শতভাগ শরীয়াহ পরিপালন করে ব্যাংকিং করার জন্য নির্দেশনা দেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

B
BN DESK | 08 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার