Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাকিলা বাজার উপশাখা উদ্বোধন

BN DESK
05 September 2026, 10:27 AM পড়তে ১ মিনিট
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাকিলা বাজার উপশাখা উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র বাকিলা বাজার উপশাখা, চাঁদপুর ১৩ নভেম্বর ২০২৪, বুধবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান শামসুল করিম মজুমদার, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক শাহ এমরান ফরাজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই উপশাখায় আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স সেবাসহ সকল ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য তিনি গ্রাহকদের প্রতি আহ্বান জানান।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাকিলা বাজার উপশাখা উদ্বোধন

B
BN DESK | 14 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার