ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ঢাকা সাউথ জোনের উদ্যোগে ম্যাসেঞ্জার কাম গার্ডদের (এমসিজি) জন্য “ট্রেনিং অন সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর এমসিজি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২১ জুন ২০২৫, শনিবার ব্যাংকটির তোপখানা রোড শাখায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। ঢাকা সাউথ জোনপ্রধান মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মারুফুর রহমান খান এবং তোপখানার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ তৌফিক মোর্শেদ হাসান উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা সাউথ জোনের অধীন ২৩টি শাখার মোট ৮৩ জন এমসিজিকে সেফটি ও সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
BN DESK
05 September 2026, 09:25 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর