Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত

BN DESK
05 September 2026, 09:35 AM পড়তে ১ মিনিট
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি'র ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে দুই দিনব্যাপী রিট্রিট প্রোগ্রাম ২ ও ৩ মে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া’র সভাপতিত্বে উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখাপ্রধানগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী শরীয়ার উদ্দেশ্যের আলোকে সাধারণ মানুষের কল্যাণে ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্যাংকের সকল পর্যায়ের কর্মীদের নির্দেশনা দেন। ব্যাংকারদের পেশাগত দক্ষতা, ব্যাংকিং ও শরীয়াহ বিষয়ক জ্ঞান উন্নয়নে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব  উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকিং সম্পর্কে  গ্রাহক ও সাধারণ মানুষকে প্রশিক্ষিত ও সচেতন করতে হবে। শরীয়াহ নীতিমালা, সুশাসন ও পরিপালনের সংস্কৃতি বাস্তবায়নে ব্যাংক নির্বাহীদের আরো আন্তরিক ও উদ্যোগী হওয়ার আহবান  জানান তিনি ।

দুই দিনব্যাপী এ রিট্রিট প্রোগ্রামে ব্যাংকের আমানত, বিনিয়োগ, খেলাপি বিনিয়োগ আদায়, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স ও প্রযুক্তিসমৃদ্ধ সেবাসহ সব ধরণের ব্যাংকিং সেবা আরো সমৃদ্ধ ও গতিশীল করার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকটিকে পূর্ণমাত্রায় ঘুরে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার