Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অরোরা স্পেশালাইজড হাসপাতাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

BN DESK
05 September 2026, 09:57 AM পড়তে ১ মিনিট
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অরোরা স্পেশালাইজড হাসপাতাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি. ও অরোরা স্পেশালাইজড হাসপাতাল -এর মধ্যে স্বাস্থ্য সেবা বিষয়ক কর্পোরেট চুক্তি ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার ঢাকায় স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সকল গ্রাহক, কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ অরোরা স্পেশালাইজড হাসপাতাল এর বিভিন্ন ধরণের সেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও অরোরা স্পেশালাইজড হাসপাতাল -এর ব্যবস্থাপনা পরিচালক ডা. সারওয়াত জাবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ঢাকা দক্ষিণ জোন প্রধান মোঃ আবদুর রশিদ, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মোঃ ফরিদুর রাহমান জালাল, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার, কাকরাইল শাখার ব্যবস্থাপক রহিম খানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অরোরা স্পেশালাইজড হাসপাতাল-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার