Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফিচারে কিং, দামে চিল: বাজার কাঁপাতে হাজির ভিভো ওয়াই১৯এস প্রো

BN DESK
05 September 2026, 09:29 AM পড়তে ১ মিনিট
ফিচারে কিং, দামে চিল: বাজার কাঁপাতে হাজির ভিভো ওয়াই১৯এস প্রো

কুলেস্ট ঈদের সেলিব্রেশনের আনন্দ আরও বাড়াতে ভিভো নিয়ে এসেছে ওয়াই সিরিজের নতুন সংযোজন ওয়াই১৯এস প্রো। দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স, অ্যান্টি-ড্রপ ডিজাইন এবং স্মুথ ডিসপ্লের সমন্বয়ে নতুন ফোনটি এক কথায় – ফিচারে কিং, দামে চিল।

কেননা, বাজেটে থাকবে স্বস্তি, সাথে ফিচারও মিলবে ভরপুর। ঈদের সারাদিনের ব্যস্ততায় চার্জ দিতে ভুলে গেলেও ভিভো ওয়াই১৯এস প্রো ফোন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এর ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে চার্জ হবে খুবই দ্রুত। একদিকে রেডি হতে হতেই অন্যদিকে মাত্র ৩৮ মিনিটেই ফোন চার্জ হয়ে যাবে ৫০%। এর ৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি একবার চার্জ দিলেই চলবে সারাদিন। ভিভো ওয়াই১৯এস প্রো ফোনে উন্নত অ্যান্টি-ড্রপ ডিজাইন থাকায় যেকোনো অসাবধানতায় হাত থেকে পড়ে গেলেও এটি থাকে সুরক্ষিত। নির্ভরযোগ্যতার জন্য নতুন এ স্মার্টফোনটির আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন ও এসজিএস ফাইভ স্টার ড্রপ রেসিস্ট্যান্স সার্টিফিকেশন। আর ধুলোবালি ও পানির ছিটেফোঁটা থেকে রক্ষা করতে আছে আইপি৬৪ রেটিং। ভেজা হাতেও এই ফোনের স্ক্রিন কাজ করে স্মুথলি। ফোনটির ৬.৬৮ ইঞ্চির ৯০ হার্জের ডিসপ্লে স্ক্রল, টাইপ কিংবা সোয়াইপ – সবকিছুই করে তোলে আরও স্মুথ ও স্বাচ্ছন্দ্যময়। ১০০০ নিটস পিক ব্রাইটনেসে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সও হয় অত্যন্ত প্রাণবন্ত। টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন থাকায় চোখে একদমই চাপ পড়ে না। এমনকি প্রাণবন্ত অডিও অভিজ্ঞতার জন্য রয়েছে ডুয়াল স্পিকার, যা ৩০০% পর্যন্ত বাড়তি ভলিউম দিতে সক্ষম। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরায় প্রতিটি ছবিই হয় স্পষ্ট ও নিখুঁত। সেলফি হোক বা পোর্ট্রেট, কম আলোতেও ওয়াই১৯এস প্রো-এর নাইট মোডে ছবি হয় দুর্দান্ত মানের।

এদিকে ১৭ মে থেকে শুরু হওয়া ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইনে ভিভোর ফোন কিনে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা প্রতিদিনই জিতে নিচ্ছেন ফ্রিজ, এসি সহ নানান আকর্ষণীয় পুরস্কার। আর এই ঈদেই বাড়তি কুলনেস যোগ করতে এসেছে ভিভো ওয়াই১৯এস প্রো। যাকে বলা হচ্ছে একদম চিল প্রাইসে ফিচারের রাজা। ফোনটি পাওয়া যাচ্ছে গ্ল্যাশিয়ার ব্লু, পার্ল সিলভার ও ডায়মন্ড ব্ল্যাক কালার অপশনে। দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স ও ভরপুর ফিচারের আকর্ষণীয় এ ফোনটি পাওয়া যাচ্ছে দুটি স্টোরেজ অপশনে। যার ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টটি মিলছে ১৫, ৪৯৯ টাকায়।

ভিভো প্রসঙ্গে

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন। স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ফিচারে কিং, দামে চিল: বাজার কাঁপাতে হাজির ভিভো ওয়াই১৯এস প্রো

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার