Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফুলপুরে সড়কদুর্ঘটনায় ৮ জন নিহতের জেরে মামলা

BN DESK
04 September 2026, 03:01 PM পড়তে ১ মিনিট
ফুলপুরে সড়কদুর্ঘটনায় ৮ জন নিহতের জেরে মামলা

নিউজ ডেস্ক:   ময়মনসিংহের ফুলপুর বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল সরকার মামলা করেছেন।

শনিবার (২১ জুন) রাত ১২টার দিকে বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বাসচালক মো. রিপন (৪০) ও ট্রাক্টরচালক মো. রতন মিয়ার (২৫) নামে উল্লেখ করা হয়েছে। নাম না জানা আরো তিনজনকে আসামি করা হয়েছে। বাসচালক রিপন ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকার বাসিন্দা এবং রতন ফুলপুর উপজেলার বাশাটি গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় নিহতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মালেক শাহর ছেলে কাজিম উদ্দিন (২৮), নেত্রকোণা জেলার পূর্বধলার সিরাজুল ইসলামের ছেলে লাল মিয়া (৩৬), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আফাজ উদ্দিনের ছেলে রুবেল (৩০), আ. কুদ্দুস আলীর স্ত্রী হাছিনা খাতুন (৫০), জবান আলীর ছেলে শামসুদ্দিন (৬৫), আলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া (৪০), ফুলপুর উপজেলার জসিম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮), মৃত মইজ উদ্দিনের ছেলে জাহের আলী (৭০)।

আরো পড়ুন: মাহিন্দ্রায় বাসের ধাক্কা, নিহত ৫

এজাহারে বলা হয়েছে, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এ ঘটনায় আটজন নিহত হন। ঘটনাস্থলে লাইসেন্সবিহীন ট্রাক্টর রাতে দাঁড়িয়ে ছিল, যা দুর্ঘটনার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। দুর্ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ফুলপুর থানার ওসি আবদুল হাদি বলেন, ‍“দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করলে তা হস্তান্তর করা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

এলাকা: ময়মনসিংহ ফুলপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ফুলপুরে সড়কদুর্ঘটনায় ৮ জন নিহতের জেরে মামলা

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার