Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল

BN DESK
05 September 2026, 06:01 AM পড়তে ১ মিনিট
ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি নাগাদ দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। ইতোমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে আলোচনা চলছে।’

আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রধান শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। এর আগে সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা ৮দাবি নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও শহিদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে।

খুনিদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবে না যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল

B
BN DESK | 02 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার