Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেলে যাওয়া নৌকা থেকে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার 

BN DESK
02 September 2026, 06:07 AM পড়তে ১ মিনিট
ফেলে যাওয়া নৌকা থেকে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার 

নিউজ ডেস্ক:   খুলনার কয়রা উপজেলায় মায়ের খাল এলাকা হতে কোস্টগার্ড ও বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের অভিযানে সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে এই হরিণের মাংসসহ নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। শিকারিরা মাংস ফেলে পালিয়ে যায়।

বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নিয়মিত টহলের সময় নদীর পাশ দিয়ে চলা একটি ডিঙ্গি নৌকা দেখে সন্দেহ হলে থামার সংকেত দিতেই নৌকায় থাকা লোকজন নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতর থেকে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, সুন্দরবন–সংলগ্ন কয়রায় ৩০টির বেশি চোরা শিকারি চক্র ফাঁদ পেতে হরিণ নিধন করে। 

এলাকা: খুলনা কয়রা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ফেলে যাওয়া নৌকা থেকে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার 

B
BN DESK | 27 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার