Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

BN DESK
10 October 2025, 07:45 PM পড়তে ১ মিনিট
ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

ফেসবুকে প্রেমের পর প্রেমিকাকে বিয়ে করতে সুদূর চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ (২৮) নামে এক যুবক।

আকাশ পথে গতকাল শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপর সকালে কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টি খাতুনের বাড়িতে পৌঁছান। এরপর দুপুরের দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন এবং বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। 

ওই যুবক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম সোহান আহাম্মেদ।

প্রেমিক শি জিং ইউ চায়নার হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে। 

স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খাজানগর এলাকার বৃষ্টির সাথে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবকের। এরপর দুজন প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে এসেছেন। চীনা যুবক কুষ্টিয়া আদালতে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। তারা দ্রুত বিয়ে করবেন। 

এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাকে হাসিখুশি দেখা গেছে। 

স্থানীয়রা ও কুষ্টিয়া আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কারণ খাজানগর এলাকার বৃষ্টি নামে এক মুসলিম তরুণীকে তিনি বিয়ে করবেন। ফেসবুকে প্রথমে তাদের পরিচয় হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার