Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফোন না ধরায়’ শাবল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

BN DESK
10 October 2025, 01:27 AM পড়তে ১ মিনিট
ফোন না ধরায়’ শাবল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

মাগুরার শালিখা উপজেলায় ফোন না ধরায় এক গৃহবধূকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সোনালী খাতুন (৩৮)। তিনি হরিশপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দেশের বিভিন্ন স্থানে রাজমিস্ত্রির কাজ করেন। শনিবার ভোরে তিনি চট্টগ্রাম থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। তখন বাড়িতে তার স্ত্রী ও ১০ বছর বয়সী মেয়ে ছিল। বাড়িতে এসে স্ত্রীকে ফোন করলে তিনি সাড়া দেননি। এরপর মিজানুর শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোনালীর মৃত্যু হয়।

নিহতের মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, মিজানুর শাবল দিয়ে স্ত্রীর মাথায় একবার আঘাত করেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত রক্তমাখা শাবল জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এলাকা: মাগুরা শালিখা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ফোন না ধরায়’ শাবল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার