Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বউ এনে না দেয়ায় বৃদ্ধ বাবাকে বালিশচাপায় হত্যা করল ছেলে!

BN DESK
02 September 2026, 02:42 PM পড়তে ১ মিনিট
বউ এনে না দেয়ায় বৃদ্ধ বাবাকে বালিশচাপায় হত্যা করল ছেলে!

মফস্বল ডেস্ক : তপন মিয়া (৬৫) নামে বৃদ্ধ বাবাকে বালিশচাপায় হত্যা করেছে তারই ছেলে আনসার মিয়া (৩৫)। সোমবার (১৮ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনসার মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে কলহ চলছিল আনসার মিয়ার। প্রায়ই সে স্ত্রীকে মারধর করত। এ জন্য তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা-মাকে চাপ দেয় আনসার। কিন্তু বাবা-মা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি হননি। এ নিয়ে সোমবার দুপুরে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় আনসার মিয়ার। একপর্যায়ে তপন মিয়াকে খাটের ওপরে ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করে সে। পরে স্থানীয়রা আনসার মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার উপ-পরিদর্শক মুকুল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আনসার মিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বউ এনে না দেয়ায় বৃদ্ধ বাবাকে বালিশচাপায় হত্যা করল ছেলে!

B
BN DESK | 19 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার