Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

BN DESK
01 September 2026, 06:21 PM পড়তে ১ মিনিট
বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছে ১০ জন।

আজ রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় মামুন মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ জানায়, মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুপচান আলীর সঙ্গে একই গ্রামের সওদাগর আলীর ছেলে বিল্লাল হোসেনের ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে রুপচান আলীর দখলে থাকা জমিটি রোববার বেলা ১১ টার দিকে জোরপূর্বক দখল করতে আসে সওদাগর আলীর ছেলে বিল্লাল গংরা। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হলে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

মারাত্মক আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১ টার দিকে সেকেন্দার আলীর ছেলে দুলা মিয়া মারা যান।

নিহত দুলা মিয়ার ছেলে সজীব মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তার লোকজন আমাদের জমি দখল করতে আসে এবং আমার বাবাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

বর্তমানে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার