Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বকশীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
07 October 2025, 01:05 PM পড়তে ১ মিনিট
বকশীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরের বকশীগঞ্জে ট্রাকচাপায় মনিরুজ্জামান মিন্টু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশিগঞ্জ-শেরপুর সড়কের মাষ্টারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বকশিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।

বকশিগঞ্জ হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, মনিরুজ্জামান মিন্টু সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শেরপুর যাচ্ছিলেন। বকশিগঞ্জের চরকাউরিয়া মাষ্টার বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান মিন্টুর মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বকশীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 05 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার