Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আসন ছেড়ে দিতে ইসিতে তারেক রহমানের চিঠি

BN DESK
02 September 2026, 02:38 AM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগে ঢাকার আসনটি রেখে বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন তিনি।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি’র চেয়ারম্যান সইকৃত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে নবনির্বাচিতদের শপথ রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন তারেক রহমান। আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বগুড়ার আসন ছেড়ে দিতে ইসিতে তারেক রহমানের চিঠি

B
BN DESK | 16 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার