সংবাদ বিজ্ঞপ্তি : গতকাল বুধবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বগুড়া জিলা স্কুলে এসএসসি ২০০৪ ব্যাচ প্রজন্ম-৪ এর ২০ বছর পূর্তি উৎসব পালন করা হয়। স্মৃতিকাতর এই দিনে সবাই হারিয়ে যান সেই সোনালী দিনে। দিনের শুরুতে অ্যাসেম্বলি, আনন্দ র্যালি, শিক্ষক সন্মাননা, স্মৃতিচারণ, খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দঘন একটি দিন কাটান স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ হজরত আলী, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফি, সহকারী প্রধান শিক্ষক ড্যানিয়েল তাহের, সাবেক শিক্ষক মহীউদ্দীন টুটুল, আনোয়ারুল ইসলাম। রাতে প্রজন্ম-৪ ব্যাচের পক্ষ থেকে হোটেল নাজ গার্ডেনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রান্ড ডিনার অনুষ্ঠিত হয়।
বগুড়া জিলা স্কুলে এসএসসি ব্যাচ-২০০৪ এর কুড়ি বছর পূর্তি উৎসব পালন
BN DESK
05 September 2026, 10:13 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর