Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, ১০ জেলে উদ্ধার

BN DESK
04 September 2026, 04:14 AM পড়তে ১ মিনিট

পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১০ জেলেকে অপর দুটি ট্রলারে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে বঙ্গোপসাগরে হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলেদের উদ্ধার করে নিয়ে আসলেও ট্রলার ও ট্রলারে থাকা মৎস্য সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলারের মালিক শামিম রেজা জানান, সোমবার ভোর রাতে ধুলাসার ইউনিয়নের আশাখালী থেকে মাছ শিকারের উদ্দেশ্যে ১০ মাঝিমাল্লাসহ ট্রলারটি সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যায়। পায়রা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে হাইরের চর এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ো বাতাস ও ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়।

এ সময় পার্শ্ববর্তী একটি ট্রলারের জেলেরা ৭ জেলেকে উদ্ধার করে নিয়ে আসে। ৩ জেলে নিখোঁজ ছিল। দুপুরের দিকে অপর একটি ট্রলারে ওই নিখোঁজ ৩ জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা সুস্থ আছে।

শামিম রেজা জানান, এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও জেলেরা নিরাপদে ফিরে আসতে পেরেছে, এজন্য তিনি খুশি।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, ১০ জেলে উদ্ধার

B
BN DESK | 17 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার