Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে প্লাবিত সুন্দরবন, হরিণ উদ্ধার

BN DESK
03 September 2026, 02:51 AM পড়তে ১ মিনিট
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে প্লাবিত সুন্দরবন, হরিণ উদ্ধার

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে প্লাবিত হয়েছে সুন্দরবনের করমজল, দুবলার চর, কটকা, কচিখালী, শেলার চরসহ বেশ কিছু এলাকা।

উপকূলীয় জেলা বাগেরহাটে বুধবার রাত থেকে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। সেই সঙ্গে আমাবস্যার কারনে জেলার নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বেড়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বৃষ্টি ও জোয়ারের পানিতে সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রসহ বনের বিস্তীর্ণ এলাকা ২ থেকে ৩ ফুট পানিতে প্লাবিত হয়। এর মধ্যে সুন্দরবনের শেলার চর টহল ফাঁড়ি এলাকা থেকে নদীতে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ ও আমাবস্যার কারনে করমজল, দুবলার চর, কটকা, কচিখালী, শেলার চরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সুন্দরবনের স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ফুট পানি বেড়েছে। এর মধ্যে সুন্দরবনের শেলার চর এলাকা থেকে নদীতে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। এছাড়া বনের অভ্যান্তরে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য উঁচু টিলা তৈরি করা আছে। পানি বাড়লে ওইসব  টিলায় বন্যপ্রাণী আশ্রয় নিতে পারবে।    

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে বাগেরহাট জেলা জুড়ে হালকা ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ কারনে মোংলা সমুদ্র্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃষ্টি ও আমাবস্যার প্রভাবে নদ-নদীর পানি বেড়েছে। উপকূলে এর প্রভাব আগামী ২ থেকে ৩ দিন বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

তবে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে প্লাবিত সুন্দরবন, হরিণ উদ্ধার

B
BN DESK | 29 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার