Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

BN DESK
03 September 2026, 03:39 AM পড়তে ১ মিনিট
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

 

 আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া ট্রলারে থাকা ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ নিলামে এক লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

এর আগে বুধবার (২০ নভেম্বর) বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আটক ভারতীয় জেলেদের রাতেই মোংলা কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে জেলেদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা করা হয়েছে।
এর আগে গেল ১৭ অক্টোবর বাংলাদেশি সমুদ্রসীমায় মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী ও কোস্টগার্ড।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

B
BN DESK | 21 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার