Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বঙ্গোপসাগরে ১১ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৬

BN DESK
07 July 2026, 10:01 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের অদূরে বঙ্গোপসাগরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ১১ জেলেসহ মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৫ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঘটনার দুই দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো নিখোঁজ রয়েছেন ৬জন।

রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেরা হলেন-বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)। অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছেন-পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গলাচিপা উপজেলার পানপুট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার (৪ জুলাই) রাতে ১১জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হয়। পরবর্তীতে রোববার রাতে সাগরে প্রবল স্রোত ও বিশাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়। এসময় জেলেরা ট্রলারের বিভিন্ন অংশ ও একটি বয়া ধরে সাগরের বুকে প্রায় ৬ ঘণ্টা ভেসে ছিলেন। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে ৫জনকে জীবিত উদ্ধার করে। ট্রলারডুবির প্রায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ৬ জেলের কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও মাছ ধরার ট্রলারগুলো সাগরে নিরলস তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবু জার মো. ইজাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পরপরই রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধারে কোস্টগার্ডের পক্ষ থেকে সাগরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বঙ্গোপসাগরে ১১ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৬

B
BN DESK | 07 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার