Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বজ্রপাতে নেত্রকোনার দুই স্থানে দুজনের মৃত্যু

BN DESK
04 September 2026, 05:33 PM পড়তে ১ মিনিট

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে মাছ ধরতে গিয়ে তারা মারা গেছেন।

নিহতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাপমারা গ্রামের নান্টু মিয়ারে ছেলে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি (৫৫) এবং কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে অটোরিকশাচালক সবুজ মিয়া (৫৩)।

আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, সকালে বৃষ্টিতে পাশের নদীতে মাছ ধরতে যান জামাল মুন্সি। সেখানে বজ্রপাতে পড়ে থাকেন। বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে, কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক জানান, সকালে বৃষ্টির সময় সবুজ বিলে পেতে রাখা জাল তুলতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে বৃষ্টি শেষে স্থানীয়রা পড়ে থাকতে দেখতে পায়। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বজ্রপাতে মৃতদের মরদেহ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বজ্রপাতে নেত্রকোনার দুই স্থানে দুজনের মৃত্যু

B
BN DESK | 14 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার