Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বন্ধুদের সঙ্গে খেলতে  লেবু বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 07:09 PM পড়তে ১ মিনিট
বন্ধুদের সঙ্গে খেলতে  লেবু বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন লেবু বাগান থেকে ইসরাক হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু ইসরাক ওই একই গ্রামের শেখ ফরিদের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বন্ধুদের সঙ্গে খেলতে বের হন শিশু ইসরাক। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই শিশু বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তাকে কোথাও না পাওয়ার পর একপর্যায়ে বাড়ির পাশে লেবু বাগানে তার মরদেহ পাওয়া যায়।

পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা। তবে শিশু ইসরাকের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। আমাদের তদন্ত চলমান রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বন্ধুদের সঙ্গে খেলতে  লেবু বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার