Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনায় অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে আটক

BN DESK
10 October 2025, 09:35 PM পড়তে ১ মিনিট
বরগুনায় অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে আটক

নিউজ ডেস্ক:  বরগুনার বামনায় দুইটি পৃথক স্থানে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১২৬০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫৫ হাজার টাকা ও চারটি মোবাইল জব্দ করে।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বামনা নৌবাহিনী কন্টিনজেন্ট এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

নৌবাহিনী সংবাদ সম্মেলনে জানায়, বৃহস্পতিবার রাতে বামনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামাল খোকনের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে ৪৭০ পিস ইয়াবা, নগদ ৫৫ হাজার টাকা এবং দুটি মোবাইল জব্দ করা হয়।


যৌথবাহিনীর দল রাতেই সালমার বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৭৯০ পিস ইয়াবা ও দুটি মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এলাকা: বরগুনা বামনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরগুনায় অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে আটক

B
BN DESK | 15 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার