Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনায় আওয়ামী লীগ নেতা নান্নু গ্রেফতার

BN DESK
01 September 2026, 06:54 PM পড়তে ১ মিনিট
বরগুনায় আওয়ামী লীগ নেতা নান্নু গ্রেফতার

বরগুনার আমতলী উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাজমুল আহসান নান্নুকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ মে) দিবাগত রাতে বরগুনার রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

আজ সোমবার (১৯ মে) বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু ব্যক্তিগত কাজে রোববার সকালে বরগুনা যান।

বরগুনা থেকে রাতে ফেরার পথে রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়। সোমবার তাকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। 

বরগুনা থানার ওসি দেওয়ার জগলুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

এলাকা: বরগুনা আমতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরগুনায় আওয়ামী লীগ নেতা নান্নু গ্রেফতার

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার