Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনায় একই রাতে জোড়া খুন

BN DESK
03 September 2026, 04:57 PM পড়তে ১ মিনিট
বরগুনায় একই রাতে জোড়া খুন

বরগুনা জেলার দুটি পৃথক স্থানে একই রাতে জোড়া খুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলার দুটি পৃথক স্থানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঘটনাসূত্রে জানা যায়, রাত ১ টার দিকে বরগুনা সদরের প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন ঝোঁপ থেকে মন্টু চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মন্টু চন্দ্র দাস বরগুনা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়ইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে।

অন্যদিকে সকালে বরগুনা সদরের ১ নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকা থেকে মো. হোসেন ডাক্তারের ছেলে মো. মিরাজের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহত মিরাজ ও মন্টু চন্দ্র দাসের পরিবারের দাবি, দু'জনকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুই খুনের ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। 

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মন্টুর ও মিরাজের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরগুনায় একই রাতে জোড়া খুন

B
BN DESK | 12 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার