Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু

BN DESK
07 October 2025, 11:38 PM পড়তে ১ মিনিট
বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাফওয়ান আবদুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ জুন) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনার পথে মারা যায় শিশুটি। এ শিশুর মৃত্যুর মধ্য দিয়ে বরগুনায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ জনে।

সাফওয়ানের বাবা আবদুল্লাহ আল মামুন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলার বাসিন্দা ও উপসহকারী কৃষি কর্মকর্তা। মা সাজিয়া আফরিন স্বাস্থ্যকর্মী ও প্রশিক্ষিকা হিসেবে জীবনের অর্ধেক সময় দিয়েছেন রোগীর সেবা ও স্বাস্থ্যসচেতনতা তৈরিতে। কিন্তু যখন নিজের সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন আসে তখন চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা ও দেরিতে রেফারালের জটিলতায় হার মানতে হয়েছে তাকে।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসকিয়া সিদ্দিকা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'শিশুটিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয়। প্রাথমিক অবস্থায় কিছুটা স্থিতিশীল থাকলেও পরবর্তীতে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। বুকে ও পেটে পানি জমে শ্বাসকষ্ট শুরু হলে বরিশালে পাঠানো হয়। কিন্তু সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথেই শিশুটি মারা যায়।'

ইতোমধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। জেলায় ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এখনই জরুরি ও কার্যকর ব্যবস্থা না নিলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার