Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 11:37 AM পড়তে ১ মিনিট
বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

বরগুনা পৌর শহরের লোহা পট্টি এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদুল হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

শুক্রবার বিকালে যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা প্রিন্সকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

B
BN DESK | 07 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার