Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনায় ভাগ্নেকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নের

BN DESK
28 June 2026, 03:01 AM পড়তে ১ মিনিট

বরগুনার বামনা উপজেলায় পানিতে ডুবে যাওয়া ভাগ্নেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণ। একই ঘটনায় মারা গেছে তার ৯ বছর বয়সী ভাগ্নেও।

আজ শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের নাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় একটি মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর (২১) এবং তার ভাগ্নে মুহাম্মদ ওবায়দুল্লাহ (৯)।

পারিবারিক সূত্রে জানা যায়, তানভীরের মায়ের মৃত্যু উপলক্ষে বাড়িতে দোয়া মাহফিল চলছিল। এ সময় তিনি ভাগ্নেকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে ওবায়দুল্লাহ পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারে ঝাঁপ দেন তানভীর। তবে দু’জনের কেউই সাঁতার জানতেন না। এতে দুজনই পানিতে ডুবে যান।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তুহিন হাওলাদার দুজনকে মৃত ঘোষণা করেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, স্বজনদের সামনেই ঘটনাটি ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বরগুনা বামনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরগুনায় ভাগ্নেকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগ্নের

B
BN DESK | 28 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার