Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগে ৬২ বছরের বৃদ্ধকে কারাগারে 

BN DESK
10 October 2025, 09:44 PM পড়তে ১ মিনিট
বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগে ৬২ বছরের বৃদ্ধকে কারাগারে 

নিউজ ডেস্ক:   বরগুনার তালতলীতে রাস্তার পাশে গাছ থেকে জাম পেড়ে দেয়ার কথা বলে শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিদ্দিকুর রহমান (৬২) নামের এক বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২২ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে রাস্তার পাশে গাছ থেকে জাম পারছিল শিশুটি। এসময় সিদ্দিকুর রহমান জাম পেড়ে খাওয়ানোর কথা বলে শিশুটিকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, ‘‘আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।’’

এলাকা: বরগুনা তালতলি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগে ৬২ বছরের বৃদ্ধকে কারাগারে 

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার