Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনায় ৯০ কেজি হরিণের মাংসসহ বোট জব্দ

BN DESK
03 September 2026, 04:58 PM পড়তে ১ মিনিট
বরগুনায় ৯০ কেজি হরিণের মাংসসহ বোট জব্দ

বরগুনার পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংসসহ একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টা দিকে বিষখালী নদী সংলগ্ন হরিণঘাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন পাথরঘাটার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বোট তল্লাশি করে ৯০ কেজি হরিণের মাংস পাওয়া যায়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দকৃত মাংস ও বোট পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও বনজ সম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরগুনায় ৯০ কেজি হরিণের মাংসসহ বোট জব্দ

B
BN DESK | 26 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার