Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালের বানারীপাড়া ও সুনামগঞ্জের দোয়ারাবাজার-বাংলাবাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

BN DESK
05 September 2026, 09:58 AM পড়তে ১ মিনিট
বরিশালের বানারীপাড়া ও সুনামগঞ্জের দোয়ারাবাজার-বাংলাবাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

সমৃদ্ধির পথধরে রোববার, ২৩  ফেব্রুয়ারি ২০২৫, বরিশালের বানারীপাড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।  প্রধান অতিথি  হিসেবে বানারীপাড়া উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও  ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ আব্দুল হালিম, টরকী শাখার ব্যবস্থাপক মো: পীরজাদা পারভেজ, ইন্দুরহাট শাখার প্রধান মো: কুতুব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো: এনায়েতুর করিম প্রমুখ।
 
প্রধান অতিথি একেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের মূল লক্ষ্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করা। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহজে ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক। 

একই দিনে সুনামগঞ্জের দোয়ারাবাজার বাংলাবাজার উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের সিলেট জোনের প্রধান  মো: কামরুল হাসান। এ সময় সিলেট শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাদের তালুকদার, জেএম নিট এপারেলের মহাব্যবস্থাপক  মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম বাবুল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

উভয় অনুষ্ঠানে অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

বরিশালের বানারীপাড়া ও সুনামগঞ্জের দোয়ারাবাজার-বাংলাবাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার