Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে অব্যবহৃত হ্যান্ড গ্রেনেড উদ্ধার 

BN DESK
11 September 2024, 06:12 PM পড়তে ১ মিনিট
বরিশালে অব্যবহৃত হ্যান্ড গ্রেনেড উদ্ধার 

নিউজ ডেস্ক:  বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার অফিসের ভেতরে একটি অব্যবহৃত হ্যান্ড গ্রেনেডের সন্ধান পাওয়া গেছে। এর দুইদিন আগে একই স্থানে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হ্যান্ড গ্রেনেডটি পাওয়া যায়।

মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে হ্যান্ড গ্রেনেডটি দেখতে পাই। পরে কর্মকর্তাদের জানালে তারা ৯৯৯ এ খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেয়।

এর আগে গত সোমবার একইভাবে আরও একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়া হয়।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, গত ৪ আগস্ট ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল কলোনীর ভেতরে ডুকে পড়ে। সেখানে থেকে রাস্তায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও টিয়ারগ্যাস ছোড়ে। হয়ত সেই সংঘর্ষের সময় হ্যান্ড গ্রেনেড ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে যায়। দুই দিন আগেও এখানে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান বলেন, সেনাবাহিনীর গ্রেনেড ডিসপজাল টিম এসে ব্যবস্থা নেবে। এর আগেও একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছিল। হ্যান্ড গ্রেনেড পাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে অব্যবহৃত হ্যান্ড গ্রেনেড উদ্ধার 

B
BN DESK | 11 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার